Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঝিনাইদহে অলৌকিক ভাবে প্রাণে রক্ষা পেল ৯ বাস যাত্রী

ঝিনাইদহ প্রতিনিধি : 

ঝিনাইদহে অলৌকিক ভাবে প্রাণে রক্ষা পেল বাসে থাকা ৯ যাত্রী। বাসটি রাস্তার পাশে উল্টে গেলেও তাদের কোন ক্ষতি হয়নি। জানা যায়, ঝিনাইদহ থেকে ঢাকাগামী রাজধানী পরিবহণের একটি বাস দুপুর ১২ টার দিকে ঝিনাইদহ ছেড়ে যায়। ক্যাডেট কলেজের সামনে পৌছালে বাসটির পেছনের চাকার পাতি ভেঙ্গে যায়। সেসময় বাসের চালক যাত্রীদের সাবধান হতে বলে এবং বাসটি নিয়ন্ত্রন করার চেষ্টা করে। এরই এক পর্যায়ে আমতলা বাজারের সামনে গেলে বাসটি রাস্তার পাশে উল্টে যায়। পরে স্থানীয়রা ছুটে এসে বাসের ভিতরে আটকা পড়া ৯ জনকে উদ্ধার করে। তবে অলৌকিক ভাবে যাত্রীদের কোন ক্ষতি হয়নি।

ঝিনাইদহ সদর থানার এস আই প্রবীর কুমার বিশ্বাস জানান, আকস্মিক ভাবে বাসটি দুর্ঘটনার কবলে পড়লেও বাসে থাকা ৮ জন যাত্রীর কোন ক্ষতি হয় নি। বাসটি উদ্ধারে চেষ্টা চলছে।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.