Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঝিনাইদহে কলেজ ছাত্রের আত্মহত্যা

hang-mans-rope Fasi Sucide  আত্মহত্যা

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামে নয়ন আহম্মেদ (১৯) নামে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে। পারিবারিক কলোহের জের ধরে বৃহস্পতিবার ঘরের সিলিং ফ্যানের সাথে নয়ন আত্মহত্যা করে। যশোরের বিসিএমই কলেজের চতুর্থ বর্ষের ছাত্র নয়ন মহেশপুরের বজরাপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। তার বাবা মহেশপুর এসবিকে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
মহেশপুর থানার ওসি আমিনূল ইসলাম জানান, পারিবারিক ঝামেলার কারণে নয়ন বৃহস্পতিবার বেলা ১টার দিকে নিজ ঘরে গলায় রশি দিয়ে ঝুলে পড়ে।
তিনি আরো জানান, বাড়ির লোকজন টের পেয়ে নয়নকে উদ্ধার করে দ্রুত কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে মহেশপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.