Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঝিনাইদহে ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ শহরের প্রিন্স প্রাইভেট হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় হাসান শেখ (৪৫) নামের এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার রাতে তার মৃত্যু হয়। মৃত হাসান আলীর ভাই নজরুল ইসলাম জানান, পিত্তথলীর পাথর অপরাশনের জন্য ২৪ এপ্রিল শুক্রবার ওই হাসপাতালে হাসান আলীকে ভর্তি করা হয়। পরবর্তীতে শনিবার সন্ধা সাড়ে ৭টার দিকে ডা: জাহিদুর রহমান তাকে অপরেশন করে। সে সময় হাসান আলী মারা যায়। হাসান আলী মারা যাওয়ার পর ডা: জাহিদুর রহমান ও হাসপাতাল কর্তৃপক্ষ তড়িঘরি করে একটি মাইক্রোবাসে তুলে ঢাকায় পাঠিয়ে দেয়। পরে সদর উপজেলার গোয়ালপাড়া নামক স্থানে গেলে রোগীর স্বজনদের সন্দেহ হয়। তারা স্থানীয় ডাক্তারদের দেখালে তারা মৃত বলে। এ সময় রোগীকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার ডা: নাজমুল কবির তাকে মৃত ঘোষনা করে। হাসান আলীর মৃত্যুর পর তার স্বজনেরা ওই প্রাইভেট হাসপাতাল ঘেরাও এবং ভাংচুর করে। খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, ঘটনাটি শুনেছি। হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে ডাক্তার জাহিদুর রহমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে মোবাইল পওয়া যায়নি।

Leave A Reply

Your email address will not be published.