Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঝিনাইদহে প্রশাসনের হস্তক্ষেপে তিন শিশুকে মামা’র কাছে হস্তান্তর

Jhenaidah Photo- 02ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহে শহরের পাগলাকানাই একটি বাড়ীতে সাতদিন ধরে স্বামী ও সতিনের পাশবিক  অমানুষিক নির্যাতনের শিকার নুরুন্নাহার খাতুনের দুই ছেলে রিয়াদ হোসেন (৯) ও হৃদয় হোসেন (৭) এবং স্বামী শহিদুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর কন্যা কাজল রেখা (৬) কে ঝিনাইদহ সদর থানার ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উদ্দ্যেগে ও পুলিশের সহযোগীতায় মামা পরিবারের নিকট হস্তান্তর করা হয়। শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে ঝিনাইদহ সদর থানায় এ আয়োজন করা হয়। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান, মানবাধিকার বাস্তবায়ন সংস্থার ঝিনাইদহের সভাপতি আমিনুর রহমান টুকুসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত থেকে শিশু তিনটির নিকট আত্মীয়দের কাছে হস্তান্তর করেন। ঝিনাইদহ মানবাধিকার সংস্থা সভাপতি আমিনুর রহমান টুকু বলেন, নুরুননাহার স্বামী ও সতিনের পাশবিক নির্যাতনের শিকার হওয়ার পর অবুঝ শিশু তিনটি ওই বাসায় তালাবদ্ধ অবস্থায় অবস্থান আটক ছিল। পরে মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উদ্দ্যেগে ও ঝিনাইদহ সদর থানা পুলিশের সহযোগীতায় তাদেরকে উদ্ধার করা হয়। এরপর ওই তিন শিশুকে তাদের মামা পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

Leave A Reply

Your email address will not be published.