Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঝিনাইদহে রেজিস্ট্রেশন বিহীন ১৩৯ টি মটরসাইকেল আটক

মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহ থেকে : ঝিনাইদহে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের নির্দেশে সড়কে রেজিষ্ট্রেশন বিহীন মটর সাইকেল চালানো বন্ধে অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। এসময় রেজিস্ট্রেশন বিহীন ১৩৯ টি মটর সাইকেল আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে মামলা করা হয়। আটককৃত মটর সাইকেল গুলো স্ব স্ব থানায় রাখা হয়েছে। বুধবার সকাল থেকে অভিযান শুরু হয়, পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত এ অভিযান চলবে।

ঝিনাইদহ সদর সার্কেল এএসপি গোপিনাথ কানজিলাল জানান, জেলার সড়কগুলোতে রেজিস্ট্রেশন বিহীন মটর সাইকেল চালানো বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের নির্দেশ মোতাবেক আজ সকাল থেকে ঝিনাইদহে অভিযান পরিচালনা করছে পুলিশ। জেলা শহরের পোষ্ট অফিস মোড়, থানা গেট, বাস টার্মিনাল সহ ৬ টি থানায় এ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানকালে সদর উপজেলা থেকে রেজিস্ট্রেশন বিহীন ৬০ টি মটর সাইকেল আটক করা হয়। এসময় রেজিস্ট্রেশন না করে মটর সাইকেল চালানোর অপরাধে স্ব স্ব মটর সাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়।

এদিকে জেলার বাকি ৫ টি উপজেলা থেকে আরো ৭৯ টি রেজিস্ট্রেশন বিহীন মটর সাইকেল আটক ও তাদের বিরুদ্ধে মামলা করা হয়। জেলায় এ অভিযান অব্যাহত থাকলে বলেও জানান পুলিশ।

Leave A Reply

Your email address will not be published.