Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

টঙ্গীতে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত ৭

road-accident-সড়ক-দূর্ঘটনা-1গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গী মঠবাড়িয়ার জোড়া পাম্পের মোড়ে বৃহস্পতিবার অটো ও লেগুনা গাড়ীর সংঘর্ষে আমানুল্লাহ (৬০) নিহত হন। আহত হন উক্ত পরিবারের ৭ জন, তাসলিমা (৩৫), নাসিমা (৩০), সাদিয়া (১৩) মিথিলা (১২), তিন্নি (৪), হাসনে আরা (৫০), রিমি (১২)। রোগী নাসিমার তথ্যমত জানা যায়, ঢাকার খিলক্ষেতে চলমান ওরশে অংশগ্রহন করার জন্য উক্ত পরিবারের নয় জন অটোতে করে আসার পথে মঠবাড়িয়ায় মোড়ের সামনে লেগুনা গাড়ীর সংঘর্ষের দূর্ঘটনায় পড়েন তারা। ক্যাথারসিস হাসপাতালে চারজন চিকিৎসাধীন ও টঙ্গী সরকারী হাসপাতালে তিন জন চিকিৎসাধীন অবস্থায় আছেন। উক্ত দুই হাসপাতালের ডাক্তার মাহিদ ভুইয়া, ডাঃ মুস্তাফিজের বক্তব্য নিলে তারা বলেন, অত্যান্ত আঘাত জনিত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। ঘটনাস্থলেই একজন মারা যায়। এ ব্যাপারে টঙ্গী থানার ওসি মোঃ ফিরোজ তালুকদার (পিপিএম বার) বলেন, টঙ্গী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

Leave A Reply

Your email address will not be published.