Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

টাঙ্গাইলে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

durgatana

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে ট্রাক-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই অটোরিকশার যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩ জন। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের গালা ইউনিয়নের রসুলপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে শহর আলী (২৫) নামের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি লালমনিরহাট জেলার নিকশেখসিন্ধু গ্রামের শাহাবুদ্দিনের ছেলে। তার লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতলের মর্গে রাখা রয়েছে। আহত অপর তিনজনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
হাইওয়ে এলেঙ্গা পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. জাহাঙ্গীর আলম জানান, সকালে ঢাকা থেকে বগুড়াগামী একটি ট্রাক রসুলপুর এলাকার উৎসব ফিলিং স্টেশনের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির এক যাত্রী নিহত হয়। আহত হয় আরও ৪জন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও একজন মারা যায়।

Leave A Reply

Your email address will not be published.