Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

টিকিট শেষ

স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপের ওয়ার্মআপ ম্যাচের টিকিট বিক্রিতেও ভাল সাড়া পড়েছে। সিডনির ব্লাকটাউন ইন্টারন্যাশনাল স্পোর্টস পার্কে বাংলাদেশ-পাকিস্তান ও অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের প্রথম ওয়ার্মআপ ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক বিবৃতিতে জানায়, রোববার অ্যাডিলেড ওভালে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ ও সিডনিতে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যেকার ওয়ার্মআপ ম্যাচের একটি টিকিটও অবশিষ্ট নেই। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আরো জানায়, টিকিট ছাড়া কাউকেই স্টেডিয়ামে প্রবেশ করতে দেয়া হবে না। যদিও বিনামূল্যেই পাওয়া যাবে টিকিট। এখনো কিছু কিছু ওয়ার্মআপ ম্যাচের টিকিট শেষ হওয়া বাকি আছে। িি.িপৎরপশবঃড়িৎষফপঁঢ়.পড়স এই ওয়েবসাইটে পাওয়া যাবে তা। বিশ্বকাপকে সামনে রেখে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের অ্যাডিলেড ওভাল, ক্রাইস্টচার্চের হাগলি ওভাল, সিডনি ক্রিকেট গ্রাউন্ট ও মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ৮ থেকে ১৩ ফেব্র“য়ারি মোট ১৪টি ওয়ার্মআপ ম্যাচ আয়োজন করবে আইসিসি।

Leave A Reply

Your email address will not be published.