Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

টি-২০ বিশ্বকাপে মুম্বাই ও নাগপুরে খেলবে না পাকিস্তান

টি-২০ বিশ্বকাপে মুম্বাই ও নাগপুরে খেলবে না পাকিস্তান

আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপে মুম্বাই ও নাগপুরে পাকিস্তানকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। নিরাপত্তার কারণে এই দুটি ভেন্যুতে পাকিস্তানের কোন ম্যাচ না রাখার কথা জানিয়েছে সংস্থাটি।

বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, কট্টর হিন্দুত্ববাদী দল শিব সেনা খেলার সময় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন বিবেচনা থেকে সিদ্ধান্তটি নেয়া হয়েছে। মহারাষ্ট্র প্রাদেশিক সরকারের সঙ্গেও এ নিয়ে আলোচনা করেছে বিসিসিআই। টুর্নামেন্টের অপর ভেন্যুগুলো হচ্ছে কোলকাতা, ধর্মশালা, ব্যাঙ্গালুরু, চেন্নাই, দিল্লি ও মোহালি।

বিসিসিআই’র এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে উদ্ধৃত করে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ‘বিসিসিআই সম্পাদক অনুরাগ ঠাকুর মহারাষ্ট্র সরকারের সঙ্গে পাকিস্তানের খেলার ভেন্যু নিয়ে আলোচনা করেছেন। রাজনৈতিক বিভিন্ন সমস্যা ও নিরাপত্তার কথা মাথায় রেখে প্রাদেশিক সরকার সেখানে পাকিস্তানের কোন ম্যাচ না রাখার পরামর্শ দিয়েছে। এমনটা হলে আগামী বছর উভয় দেশের পরিস্থিতি কি হবে আমরা জানি না, তবে আমরা কোন ঝুঁকি নিতে চাই না।’

Leave A Reply

Your email address will not be published.