Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

টেক্সাসে বেলুন বিধ্বস্তে ১৬ জনের মৃত্যু (ভিডিও)

অনলাইন ডেস্ক:
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি বেলুন ‍বিধ্বস্ত হয়ে ১৬ আরোহীর মৃত্যু হয়েছে। দেশটিতে গরম বাতাস ভর্তি বেলুন দুর্ঘটনায় সবেচেয়ে বেশি প্রাণহানির ঘটনা এটি।
স্থানীয় সময় গতকাল শনিবার সকাল পৌনে ৮ টার দিকে টেক্সাসের রাজধানী অস্টিনের প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে লকহার্ট টাউনের কাছে এই দুর্ঘটনা ঘটে।
ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক লাইনের সঙ্গে ধাক্কা লেগে বেলুনটিতে আগুন ধরে যায়। পরে এটি লকহার্টের কাছে একটি মাঠে বিধ্বস্ত হয়।
ক্যাল্ডওয়েল কাউন্টি শেরিফ ড্যানিয়েল ল জানান, জরুরি বিভাগের কর্মীরা যখন আসেন তখন বেলুনটির ঝুড়ির অংশটিতে আগুন ধরে গেছে। এই ঝুড়িতেই বেলুনটির ক্রু ও যাত্রীরা ছিলেন।
টেলিভিশন ফুটেজে দুর্ঘটনাস্থলে বিধ্বস্ত বেলুনটির লাল, সাদা ও নীল অংশ দেখা গেছে, এতে হলুদ রঙের একটি হাস্যময় মুখায়বব আঁকা যার চোখে সানগ্লাস। ‍
বিবিসি জানিয়েছে, স্থানীয় গণমাধ্যমগুলোতে পোস্ট করা ভিডিওতে উচুঁ বৈদ্যুতিক লাইনের কাছে বেলুনটিকে পড়ে থাকতে দেখা গেছে, এতে বেলুনটি বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এসেছিল বলে ধারণা করা হচ্ছে; তবে দুর্ঘটনার সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড পরিষ্কার আবহাওয়ার মধ্যে দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। তবে ঘটনাস্থলে থাকা সংস্থাটির এক মুখপাত্র এরিক গ্রোসোফ জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তাদের সংস্থা ও এফবিআই-র একটি টিম ঘটনাস্থলে কাজ করছে।
স্থানীয় বাসিন্দা মার্গারেট ওয়াইলি জানান, তার ধারণা বেলুনটি বিধ্বস্ত হওয়ার আগে বৈদ্যুতিক লাইনে ধাক্কা খেয়েছিল, তাতে বন্দুক থেকে গুলি ছোঁড়ার মতো শব্দ হয়েছিল। তিনি বলেন, আমি বাইরে বের হয়ে দেখি বড় একটি আগুনের গোলা।
ঘটনাস্থল থেকে ফক্স নিউজের এক সাংবাদিক জানান, এক ঘন্টার ভ্রমণে বেলুনটি আকাশে উঠেছিল, ‍কিন্তু আধঘন্টার মধ্যেই বেলুনটির সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

https://www.youtube.com/watch?v=6X4F4Ar0PoU&feature=youtu.be

Leave A Reply

Your email address will not be published.