Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ট্রান্সফার ফি না দেওয়ার অভিযোগে দু’বছরের জেল হতে পারে নেইমারের

naimer
ব্রাজিলিয়ান তারকা নেইমারের ৪০ শতাংশ ট্রান্সফার ফি না দেওয়ার জন্য জেল হতে চলেছে। পাশাপাশি বার্সলোনার সাবেক প্রেসিডেন্ট স্যান্ড্রো রাসেলেরও পাঁচ বছরের জেল হতে চলেছে। একইসঙ্গে ৮.৫ মিলিয়ন ইউরো জরিমানা হতে চলেছে বার্সার সাবেক প্রেসিডেন্টের।

কিন্তু কেন? ব্রাজিলিয়ান ক্লাব স্যান্টোস থেকে স্পেনের জায়ান্ট ক্লাব বার্সেলোনায় আসার পরেই ঘটনার সূত্রপাত। ওই সময় ৪০ শতাংশ ট্রান্সফার ফি স্যান্টোসকে দেয়নি বার্সা। সেই জন্য কোর্টের দ্বারস্থ হয় স্যান্টোস। এই ঘটনার তদন্ত করে ব্রাজিলিয়ান ইনভেস্টমেন্ট গ্রুপ ডিআইএস। তদন্তে দোষী প্রমাণিত হয়েছেন নেইমার, বার্সলোনার সাবেক প্রেসিডেন্ট স্যান্ড্রো রাসেল ও নেইমারের এজেন্ট বাবা।

তাদের প্রত্যেকেরই জেল ও জরিমানা হতে চলেছে। কিছুদিন আগেই কর ফাঁকি দেওয়ার অপরাধে আর্জেন্টাইন তারকা মেসি এবং তার বাবাকে ২১ মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল স্পেনের একটি আদালত। এবার নেইমারও হলেন একই পথের পথিক।

Leave A Reply

Your email address will not be published.