Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ট্রাম্প দায়িত্ব পালনে ব্যর্থ, অভিমত ৬০ শতাংশ মার্কিনীদের

যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ নাগরিকের অভিমত, প্রেসিডেন্ট হিসেবে যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ ট্রাম্প। আর তার বিরুদ্ধে শিগগিরই অভিশংসন প্রক্রিয়া শুরু করা উচিৎ- এই অভিমত ৪৯ ভাগ মার্কিনীর।

ওয়াশিংটন পোস্ট এবং এবিসি নিউজের এক যৌথ জনজরিপে ওঠে এসেছে এ তথ্য।

গত ২৬ থেকে ২৯ আগস্ট পর্যন্ত পরিচালিত জরিপে অংশ নেন এক হাজারের বেশি মানুষ।

জরিপে ট্রাম্পের প্রতি সমর্থন দিয়েছেন মাত্র ৩৬ শতাংশ মার্কিনী। ৫৩ শতাংশ অংশগ্রহণকারীর দাবি, দেশের বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ করছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

সম্প্রতি দুর্নীতির দায়ে বিচারাধীন সাবেক ব্যক্তিগত আইনজীবি পল ম্যানাফোর্টের বিচার প্রক্রিয়ার বিরোধিতা করায় আবারো প্রশ্নবিদ্ধ তার ভূমিকা।

Leave A Reply

Your email address will not be published.