Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে লিচুর বাম্পার ফলন॥ চাষীর মুখে হাসি

জাকির হোসেন, পীরগঞ্জ প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় লিচুর বাম্পার ফলন হয়েছে। গ্রামগঞ্জ ও শহর জুড়ে দোকানপাটে শোভা পাচ্ছে থোকা থোকা সুমিষ্ট ফল লিচু। জেলা শহর সহ উপজেলার বাগানগুলোতে লিচু খাওয়ার উপযোগী হয়ে উঠতে শুরু করেছে। এই থোকা থোকা লিচুফলেই স্বপ্ন বুনছেন কৃষক সহ ব্যবসায়ীরা। এর মধ্যে এলাকায় বাগানে পাখিদের হাত থেকে বাচাঁতে পাকা ফলগুলো জাল দিয়ে ঢেকে দিচ্ছেন লিচু চাষিরা। তবে এখন পযর্ন্ত কালবৈশাখীর ঝাপটা না পাওয়ায় এলাকার লিচু ভালো আছে। পীরগঞ্জ শহর থেকে শুরু করে চৌরাস্তা, বাসস্ট্যান্ড, বটতলায় প্রতিদিন প্রচুর লিচুর সমাগম। কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবার স্থানীয় যে লিচু যা গোলাপী লিচু নামে পরিচিত তা ভালো হয়েছে। দেশি লিচুর গাছগুলোতে ভালো ফল এসেছে। কিন্তু বোম্বাই ও চায়না লিচু গাছে খুব একটা ভালো ফল আসেনি। কখনো কোনো গাছে ফল ভালো আসে, কখনো আসে না। এটা আবহাওয়া ও প্রাকৃতিক দূর্যোগ কোনো সমস্যা না। বরঞ্চ এবারের আবহাওয়া আম ও লিচুর জন্য ভালো।

পীরগঞ্জ উপজেলার বর্থপালিগাঁও গ্রামের লিচুচাষী মোঃ টিটু জানান, ফলন ভালো হয়েছে আশা করি অনেক টাকার লিচু বিক্রি করতে পারবো।

Leave A Reply

Your email address will not be published.