Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঠাকুরগাঁওয়ে গৃহবধূকে গণধর্ষণ; গ্রেপ্তার ৩

gang rapeঠাকুরগাও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর গ্রামে এক গৃহবধূকে আটকে রেখে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৩ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃতরা হলো, রহিমানপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে সহিদ (৩০), চিলারং ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের মৃত কাসিম উদ্দীনের ছেলে আরিফ হোসেন (৩০) ও চিলারং ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের আব্দুর গফফারের ছেলে রুবেল (৩১)। নির্যাতনের শিকার গৃহবধূর স্বাস্থ্য পরীক্ষা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে।
পুলিশ জানায়, ছয় মাস আগে রহিমানপুর ইউনিয়নের গেদীপাড়া গ্রামেওই গৃহবধূর বিয়ে হয়। বিয়ের পর থেকে সহিদ নামে এক যুবক বিভিন্ন সময় তাকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল।
গত সোমবার ২৯ আগষ্ট রাত ৮টার দিকে ওই গৃহবধূ প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে সহিদসহ তার ৪ সহযোগী মুখে গামছা পেঁচিয়ে গৃহবধূকে অপহরণ করে। এরপর তাকে একটি ঘরে চারদিন আটক করে রেখে অপহরনকারিরা পালাক্রমে ধর্ষন করে।
গত শুক্রবার বেলা ১২টার দিকে ধর্ষকরা তাকে সদর উপজেলার আকচা ইউনিয়নের বুড়িরবাঁধ এলাকায় রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে।
এ ঘটনায় শনিবার রাতে গৃহবধূর দাদা বাদী হয়ে সহিদ ও অজ্ঞাত পরিচয় আরও ৪ জনকে আসামী করে গণ ধর্ষণের অভিযোগে একটি মামলা করেন।
আটক সহিদ পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কমল।

Leave A Reply

Your email address will not be published.