Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঠাকুরগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ড; ঘর-বাড়ি পুড়ে ছাই

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁ: ঠাকুরগাঁও শহরের হলপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ঘর-বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, দুপুর ১২টার দিকে রান্না ঘরে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যে আগুন বাড়ির চারদিকে ছড়িয়ে পরে। এসময় বাড়ির ৪টি ঘরের ভেতরের মালামাল পুড়ে বস্মীভুত হয়। খবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় একঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের টিম লিডার মো. মাইনুদ্দিন বলেন, অগ্নিকান্ডে ছয় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে ধারনা করা হচ্ছে। তবে বাড়ির মালিক আহসান হাবিব রনি বলেন অগ্নিকান্ডে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.