Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও শহরের মন্দিরপাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় চন্দন (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১ টায় এই দূঘর্টনা ঘটে। নিহত চন্দনের বাসা ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া এলাকায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানা গেছে, ঠাকুরগাঁও শহর থেকে ছেড়ে যাওয়া একটি দ্রুতগামী ট্রাক মন্দিরপাড়া এলাকায় পৌছালে একটি রিক্সার সাথে সংঘর্ষ হয়। এতে রিক্সা থেকে পড়ে ঘটনাস্থলেই চন্দন নামে এক যুবক নিহত হয়। এরপর প্রায় একঘন্টা সড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে গাড়ি চলাচল স্বাভাবিক করে। ঠাকুরগাঁও সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.