Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্যু

ঠাকুরগাঁও

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জগন্নথপুর ইউনিয়নে বিষধর সাপের কামড়ে মোন্তাজুল নেহান (১০) নামে ৪র্থ শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার ওই ইউনিয়নের বাঙ্গালীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মোন্তাজুল নেহার বাঙ্গালীপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে এবং সে বর্ডার গার্ড প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র।
পারিবারিক সুত্রে জানা যায়, রাতের খাবার খেয়ে নিজ বসতবাড়ীতে বাবা রুহুল আমিন, মা শাহনাজ ও ছেলে মোন্তাজুল নেহান ঘুমিয়ে পরে। ঘুমিয়ে থাকা অবস্থায় রাত দেড়টার দিকে একটি বিষধর সাপ মোন্তাজুল নেহানের ডান কানের নিচে কামড় দেয়। এসময় বিষাক্ত সাপের ছোবলের যন্ত্রণায় শিশুটি চিৎকার করে। তাঁর চিৎকারে পরিবারের ঘুম ভেঙে যায় এবং তাৎক্ষনিকভাবে শিশুটিকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তাঁর অবস্থার অনতি হরে কর্তব্যরত চিকিৎসক তাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
পরে নেহানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সৈয়দপুর নামস্থানে সে মারা যায়। জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিল আলাল শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave A Reply

Your email address will not be published.