Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঠাকুরগাঁও জেলা কুলি শ্রমিক লীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা

Thakurgaon Kuli Sromik Ligue 03 09 2016ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা কুলি শ্রমিক লীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শুকাপুকুর ইউনিয়নের কার্তিকতলা কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে কার্তিকতলা বাজারে ইউনিয়ন সভাপতি সুদেব কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আ. লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আ. লীগের সহ-সভাপতি মো. মাহাবুব আলম (খোকন), ঠাকুরগাঁও সদর উপজেলা আ. লীগের সভাপতি অরুনাংশ দত্ত (টিটো), জেলা কুলি শ্রমিক লীগের সভাপতি আরফান আলী এবং মহিলা বিষয়ক সম্পাদক মোছা. শান্তা ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে গণ সচেতনতা মূলক বক্তব্য প্রদান করেন এবং সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান  জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের ঠাকুরগাঁও জেলা আমির মো. শাহাবুল ইসলাম, কুলি শ্রমিক লীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন, যুবলীগ নেতা মো. জাহাঙ্গীর আলমসহ এলাকার বিভিন্ন ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে রাজধানীর পান্থপথে গত ৯ আগস্ট জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অনুষ্ঠিত জনসভায় প্রদত্ত হেযবুত তওহীদের মাননীয় এমাম হোসাঈন মোহাম্মদ সেলিমের ভাষন প্রদর্শন করা হয়।

Leave A Reply

Your email address will not be published.