Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে আগ্নিকান্ডে ক্ষতি গ্রস্থদের মাঝে ঢেউটিন বিতরণ


SAMSUNG CAMERA PICTURES

রাণীশংকৈল প্রতিনিধি, ঠাকুরগাও:

ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উপজেলায় ত্রান অধিদপ্তরের উদ্যোগে ২১ এপ্রিল অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ করা হয়। অনুদান বিতরণ অনূষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ইয়াশিন আলী, উপজেলা নির্বাহি কর্মকর্তা আশরাফুল ইসলাম, ত্রান কর্মকর্তা জিয়াউর রহমান, প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী, সহ-সভাপতি সেতাউর রহমান, যুগ্ন সম্পাদক জিয়াউর রহমান । ত্রান কর্মকর্তা জানান, ২৪টি পরিবারের মাঝে প্রত্যেককে ১ বান্ডিল ঢেউটিন ও ৩ হাজার টাকা করে বিতরণ করা হয়। পর্যায়ক্রমে ৬৫টি পরিবারকে এ অনুদান দেওয়া হবে।

 

SAMSUNG CAMERA PICTURES

রাণীশংকৈলে নারী উন্নয়ন ফোরামের সভা

রাণীশংকৈল প্রতিনিধি, ঠাকুরগাও: ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উপজেলা হল রুমে ২১ এপ্রিল নারী উন্নয়ন ফোরামের গর্ভন্যান্স প্রজেক্টের আওতায় দ্বি বার্ষিক সভা অনূষ্ঠিত হয়। সভায় নারী উন্নয়ন ফোরাম সভাপতি মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম পুতুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা আবু বেলাল ছিদ্দিকী, ইউএনও প্রতিনিধি রফিকুল ইসলাম, নারী উন্নয়ন ফোরামের সহ-সভাপতি মঞ্জুরা বেগম, কষাধক্ষ্য দিলরুবা খানম, সদস্য আসমা খাতুন।

Manob rally

রাণীশংকৈলে মানব সংগঠনের আত্মপ্রকাশ

রাণীশংকৈল প্রতিনিধি, ঠাকুরগাও: ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠ থেকে সোমবার বিকালে মাদকের বিরুদ্ধে সচেতনতার সৃষ্টি লক্ষে মাদক বিরোধী সংগঠন মানব এর একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। রাণীশংকৈল ডিগ্রী কলেজ হল রুমে উপজেলা আ’লীগ সভাপতি সইদুল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মানব সংগঠনের শুভ উদ্ধোধন ঘোষনা করেন ৩০১ আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা। প্রধান অতিথির বক্তব্য রাখেন ্য ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আইনুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম, অধ্যাপক আনোয়ারুল ইসলাম সাংবাদিক, আ’লীগ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, বিএনপির সম্পাদক আতাউর রহমান ও মানব সংগঠনের সমন্বয়কারী সোহেল রানা। মাদক সেবন থেকে বিরত থাকবো এমন শপথ মানব সংগঠনের পথ চলা।

SAMSUNG CAMERA PICTURES

রাণীশংকৈলে রবি টাওয়ারের ব্যাটারি চুরির সময় আটক ৫

রাণীশংকৈল প্রতিনিধি, ঠাকুরগাও: ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উপজেলায় ২০ এপ্রিল দিবাগত রাতে রবি মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির সময় জনতার হাতে ট্রাক সহ ৫ জনকে আটক করেছে থানা পুলিশ।

জানাযায়, উপজেলার ভরনিয়া নয়ানপুর গ্রামে সোমবার গভীর রাতে রবি মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির সময় লোকজন চুরির বিষয়টি টের পেয়ে তাদের আটক করে থানায় খবর দেয়। থানার এস আই মেহেদি ঘটনা স্থলে গিয়ে ঢাকা মেট্রো-ড ১৪-৫২৪০ নং ট্রাক সহ নারায়নগঞ্জ জেলার আক্তার হোসেন (২৮), গাজীপুর জেলার সেলিম হোসেন (২৭), ঠাকুরগাঁও হরিপুর উপজেলার বরুয়াল গ্রামের নুর ইসলামের ছেলে মনছুর (২৮) ও বনগাও নিচপাড়া আনসার আলীর ছেলে হাবিবুর (২৮), ব্রামন বাড়িয়া জেলার ট্রাক চালক রিমন ওরফে শাহীন(২৮) কে আটক করে থানায় নিয়ে আসে। এ প্রসঙ্গে দায়িত্ব প্রাপ্ত এস আই মেহেদি বলেন রবি টাওয়ারের লোকজনকে খবর দেওয়া হয়েছে তাদের অভিযোগের প্রেক্ষিতে মামলা করা হবে। ঘটনার সাথে জড়িত বরুয়াল গ্রামের দুলালের ছেলে শামীমকে জনতা মারধর করার ফাঁকে কৌশলে পালিয়ে যায়। উল্লেখ্য মনসুর ও হাবিব গ্রামীণফোন কোম্পানীতে কাজ করতো। এখন সে চোরাকারবারির সাথে সম্পৃক্ত বলে বিশ্বস্থ সুত্রে জানা যায়। এ ব্যাপারে রাণীশংকৈল থানায় একটি মামলা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.