Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা গুরুত্বও আহত

SAMSUNG CAMERA PICTURES

রাণীশংকৈল প্রতিনিধি: 
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল নেকমরদ মহা সড়কের সন্ধ্যারই খুটিয়াটুলি নামক স্থানে পাগলুর সাথে ধাক্কা লেগে ফিরোজা বেগম(৬০) নামে এক বৃদ্ধা গুরুত্বর আহত হয়েছে।

সোমবার বেলা ১২ টায় নেকমরদ থেকে ছেড়ে আসা দ্রুতগামী যাত্রীবাহি পাগলু সন্ধ্যারই গ্রামের শুকুর মোহাম্মদের স্ত্রী ফিরোজা বেগমকে ধাক্কা মারে। এতে ফিরোজা বেগম গুরুত্বর আহত হলে তাকে দ্রুত রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাস্তার উপর ধান দেখে বাড়ি ফেরার সময় দুর্ঘটনার শিকার হয় সে। মহা সড়ক জুড়ে ধান ও ধানের খড় শুকানোর কারনে এ দুর্ঘটনা ঘটেছে বলে সুধিমহলের অভিমত। মহা সড়ক জুড়ে ধান মাড়াই ও ধানের খড় শুকানোর প্রতিযোগিতা চললেও প্রশাসন তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি।  রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ সুকুমার মোহন্ত সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.