Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে আপাতত বাধা নেই

ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশের ওপর এক মাসের জন্য স্থিতাবস্থা জারি করেছেন চেম্বার জজ আদালত। ফলে আপাতত এ ধরনের রিকশা চলাচলে কোনও বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

সোমবার (২৫ নভেম্বর) আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি মো. রেজাউল হকের আদালত এই আদেশ দেন। আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তার সঙ্গে ছিলেন আইনজীবী এইচ এম সানজিদ সিদ্দিকী এবং ব্যারিস্টার তাহসিনা তাসনিম মৃদু।

এর আগে বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন প্যাডেলচালিত রিকশা মালিক ঐক্যজোটের সভাপতি জহুরুল ইসলাম মাসুম এবং সেক্রেটারি মো. মমিন আলী হাইকোর্টে একটি রিট দায়ের করেন। রিটে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের দাবি জানানো হয়।

রিটের শুনানি শেষে ১৯ নভেম্বর হাইকোর্ট ঢাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন। একইসঙ্গে ব্যাটারিচালিত রিকশা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন।

হাইকোর্টের আদেশ বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, পুলিশের আইজিপি, ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছিল। বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেছিলেন।

চেম্বার আদালতের এই স্থিতাবস্থার ফলে আপাতত ব্যাটারিচালিত রিকশা চলাচলে কোনও বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা

Leave A Reply

Your email address will not be published.