Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঢাকা দক্ষিণ ও উত্তরে ছাত্রলীগের নতুন কমিটি

স্টাফ রিপোর্টার:  ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে ছাত্রলীগের নতুন দুটি আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে উত্তরে মো. মিজানুর রহমান সভাপতি এবং মো. মহিউদ্দিন আহম্মেদ সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। আর দক্ষিণে সভাপতি হয়েছে মো. বায়জিদ আহম্মেদ খান, মো. সাব্বির হোসেন সাধারণ সম্পাদক পদ পেয়েছেন।
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ এবং সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম স্বাক্ষরিত ঐ কমিটি শনিবার রাতে ঘোষণা করা হয়।
ঢাকা উত্তরে সহ সভাপতি হয়েছেন আসিফ উল্লাহ মিথুন এবং যুগ্ম সম্পাদক পদ পেয়েছেন মো. ইব্রাহিম। মো. ইমাম হোসেন ও সালমান খান প্রান্ত সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন।
ঢাকা দক্ষিণে সহ-সভাপতি হয়েছেন, মো. মহসিন আহম্মেদ, মহিউদ্দিন চৌধুরী বাবু এবং জহিরুল ইসলাম জহির। যুগ্ম সম্পাদক হয়েছেন মো. আসাদুজ্জামান। এছাড়া আবু হাসান তাপস ও মো. ইমাম হাসান খান সাংগঠনিক সম্পাদক হয়েছেন।

এর আগে ২০১০ সালে ঢাকা মহানগর ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন হয়।

Leave A Reply

Your email address will not be published.