Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

‘ঢাকা মেট্রো-গ’ তে রুনা, সাবা ও কল্যাণ

বিনোদন ডেস্ক:
বিয়ের পর সুখেই দিন কাটছিলো রঞ্জন ও বিনির। কিন্তু রঞ্জনের জীবনে হঠাৎ আসে মালতী। এরপর রঞ্জনের জীবনে অনেক ঝামেলা সৃষ্টি হয় মালতীর জন্য। এমন একটি গল্প নিয়ে তৈরি হয়েছে নাটক ‘ঢাকা মেট্রো-গ’। লিখেছেন তানিয়া হোসাইন, পরিচালনায় ফাহমিদা ইরফান ফাহমি। ৬ জুন থেকে রাজধানীর উত্তরায় এর দৃশ্যধারণ শুরু হয়েছে। এখানে রঞ্জন, বিনি ও মালতীর চরিত্রে যথাক্রমে অভিনয় করেছেন কল্যাণ কোরাইয়া, সোহানা সাবা ও রুনা খান। ‘ঢাকা মেট্রো-গ’ শিগগিরই একটি টিভি চ্যানেলে প্রচার হবে। নাটকটি নিয়ে কল্যাণ বলেন, ‘স্বামী-স্ত্রীর জীবনে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয় একটি নারীর কারণে, এটাই মূলত তুলে ধরা হয়েছে নাটকে। সোহানা সাবার সঙ্গে আগেও কাজ করেছি, অনেকদিন পর আবার অভিনয় করে ভালো লাগলো।’


Leave A Reply

Your email address will not be published.