Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঢাবিতে মগডালে ঝুলে ছিল লাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স অ্যানেক্স ভবন প্রাঙ্গণের একটি গাছের মগডাল থেকে ঝুলন্ত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার সকালে গণিত ভবনের উল্টোদিকে গাছে লাশ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশ এবং ফায়ার সার্ভিসে খবর দেয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, “গণিত ভবনের সামনের গাছে ঝুলে থাকা লাশটি উদ্ধার করতে ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টার থেকে একটি দল সকাল ৯টা ৪২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে লাশটি নামায়।”

নিহত ব্যক্তির পরনে সবুজ টি-শার্ট, সাদা কোট, এবং নীল রঙের ট্রাউজার ছিল বলে জানিয়েছেন লিমা খানম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানান, “লাশটি পুলিশ ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। ময়নাতদন্তের পর রিপোর্ট পাওয়া গেলে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হবে।”

লাশের পরিচয় এবং মৃত্যুর কারণ সম্পর্কে জানতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave A Reply

Your email address will not be published.