Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

তানোরে যুবদল নেতা আটক

রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর তানোর পৌর যুবদলের সভাপতি ও তানোর পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল মান্নানকে মদ্যপ অবস্থায় আটক করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত তাকে তাৎক্ষণিকভাবে দশ হাজার টাকা জরিমানা করে। সোমবার রাত ১১টার দিকে তানোর সদর এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে মদ্যপ অবস্থায় তানোর বাজারে ঘুরে বেড়াচ্ছিলেন মান্নান। এ সময় তানোর থানা পুলিশ তাকে আটক করে। পরে তানোর উপজেলা নির্বাহী অফিসার মুনীরুজ্জামান ভূঁঞার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয় তাকে। সেখানেই এ যুবদল নেতাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

Leave A Reply

Your email address will not be published.