Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

তারাগঞ্জের আলমপুরে হেযবুত তওহীদের জঙ্গিবাদ সন্ত্রাসবাদ বিরোধী আলোচনা সভা

আমিরুল ইসলাম,রংপুর: রংপুরের তারাগঞ্জে যাবতীয় অন্যায় অশান্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবানে আলোচনা সভা ও জঙ্গিবাদ সন্ত্রাসবাদ বিরোধী জনসচেতনতামুলক প্রামাণ্য চিত্র প্রদর্শন অনুষ্ঠান করেছে রংপুর জেলা শাখা হেযবুত তওহীদ।
বুধবার সন্ধায় উপজেলার ১নং আলমপুর ইউনিয়ন পরিষদ মাঠে হেযবুত তওহীদ তারাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মনোয়ারুল ইসলাম মনোর সভাপতিত্বে অনুষ্ঠানের মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উেপজেলা সহ-সভাপতি মো. আব্দুল ওয়াহাব মিন্টু।
মুখ্য আলোচক সারাদেশ ব্যাপী হেযবুত তওহীদের চলমান কার্যক্রম তুলে ধরে উপস্থিত সকলকে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতাসহ সকল প্রকার অন্যায় অশান্তি বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
আমন্ত্রিত অতিথি হিসেব বক্তব্য রাখেন হেযবুত তওহীদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আশেক মাহমুদ।
এসয় উপস্থিত ছিলেন দৈনিক বজ্রশক্তির রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান আমিরুল ইসলাম, সাপ্তাহিক চিকলির সম্পাদক ও তারাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, হেযবুত তওহীদ রংপুর জেলা শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ রুবেল, তারগঞ্জ উপজেলা শাখার সভাপতি আবু বক্কর সিদ্দিক হাজী, আলমপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ মাষ্টার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব আলতাব সরকার, ফাজিলপুর শিশু নিকেতনের অধ্যক্ষ বকুল ইসলাম, ৫নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদসহ অত্র ইউনিয়নের সর্বস্তরের প্রতিবাদী জনতা ও মিডিয়া কর্মী বৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.