Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

তারিনের খণ্ড নাটক

b-10বিনোদন ডেস্ক:
বাংলাভিশনে তিন পর্বের খণ্ড নাটক ‘অবন্তী তোমার অপেক্ষায়’ প্রচারিত হবে ২৩, ২৪ ও ২৫ এপ্রিল রাত ৯টা ৪৫ মিনিটে। এম এস রানার রচনা ও নঈম ইমতিয়াজ নেয়ামূল-এর পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন তারিন, আনিসুর রহমান মিলন, হাসিন, নিরব প্রমুখ। প্রেম করে বিয়ে করেছিল দীপ্ত ও অবন্তী। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে যেদিন দাম্পত্য জীবনে পা রেখেছিল তখন তাদের মনে হয়েছিল একে অপরকে ছাড়া একটা দিনও থাকতে পারবে না তারা। কিন্তু আজ দীপ্ত ও অবন্তী দু’জনেই অফিস থেকে ছুটি নিয়েছে। কারণ, আজ তাদের ডিভোর্স হবে। স্থানীয় একটি কাজী অফিসে ডিভোর্সের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। কাজী সাহেব জানান, আগামী তিন মাস আপনাদের আলাদা থাকতে হবে। এই তিন মাস যদি আপনারা সিদ্ধান্তে অনড় থাকেন, পরস্পরের সঙ্গে মিলিত বা কোনো প্রকার আপস না করেন তাহলে তিন মাসের মাথায় আপনাদের ডিভোর্স কার্যকর হয়ে যাবে। এখান থেকেই শুরু হয় গল্পের মূল নাটকীয়তা।

Leave A Reply

Your email address will not be published.