Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

তাহেরকে সমর্থন জানিয়ে লক্ষ্মীপুর পৌর আ’লীগের সংবাদ সম্মেলন

pppরুবেল হোসেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর পৌরসভায় আবু তাহেরকে মেয়র পদে দলীয় মনোনয়ন দেওয়ার সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন করেছে পুর পৌর আওয়ামী লীগ।
আজ (২১এপ্রিল২০১৬) বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে এ সংবাদ সম্মেলন করা হয়। পৌর আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী লিখিত বক্তব্যে বলেন, লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বুধবার শহরের ফুড গার্ডেন রেস্তোরায় পৌর আওয়ামী লীগের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এতে সর্ব সম্মতিক্রমে ওয়ার্ড আওয়ামী লীগের সকল সভাপতি ও সাধারন সম্পাদক জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক, দুইবারের মেয়র আবু তাহেরকে মেয়র পদে দলীয় মনোনয়ন দেয়ার ব্যপারে সিদ্ধান্ত নেন। বিষয়টি লিখিতভাবে জেলা ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাদের জানানো হবে।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার আনোয়ারুল হক, মুক্তিযোদ্ধা মনা বাকশাল, পৌর আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মোসলেহ উদ্দিন, দপ্তর সম্পাদক মিজানুর হায়দারসহ পৌরসভার ১২টি ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা। উল্লেখ্য, ২৫ মে লক্ষ্মীপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

Leave A Reply

Your email address will not be published.