Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

তুরস্কে ভারপ্রাপ্ত সেনাপ্রধান নিয়োগ

Turkish+acting+military+chiefঅনলাইন ডেস্ক: তুরস্কে স্থলবাহিনীর একটি অংশ ফার্স্ট আর্মির প্রধান জেনারেল উমিত দুনদারকে নতুন ভারপ্রাপ্ত সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ শনিবার দেশটির প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। এদিকে আঙ্কারার বসফোরাস সেতুতে অভ্যুত্থানকারী তুর্কি সেনারা আত্মসমর্পণ করেছে বলে জানিয়েছে এএফপি।
এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছিলেন, দেশটির সেনাপ্রধান হুলুসি আকার কোথায় আছেন, কী অবস্থায় আছেন, তিনি তা জানেন না। পরে জেনারেল উমিত দুনদারকে ভারপ্রাপ্ত সেনাপ্রধানের দায়িত্ব দেওয়া হয় বলে প্রধানমন্ত্রী বিনালি ইয়েলদিরিম।
তুরস্কের আঙ্কারা ও ইস্তাম্বুলে গতকাল শুক্রবার রাতে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে সেনাবাহিনীর একাংশ ট্যাংক ও যুদ্ধবিমান নিয়ে অভ্যুত্থানের চেষ্টা চালায়। এ নিয়ে রাতভর সংঘর্ষ চলেছে। এ সময় বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। বিক্ষোভকারীদের সঙ্গে অভ্যুত্থানকারীদের সংঘর্ষে এ পর্যন্ত ৬০ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৭ জন পুলিশ কর্মকর্তা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট এরদোয়ান।

Leave A Reply

Your email address will not be published.