Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

থাইল্যান্ডের জেল থেকে আরো ৪৪ বাংলাদেশি দেশে ফিরছেন

স্টাফ রিপোর্টার:
থাইল্যান্ডে আটকে পড়া আরো ৪৪ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। আজ তারা দেশে ফিরবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয় সূত্র জানায়, গত কয়েক মাসে মোট ১শ’ ৮৯ জন বাংলাদেশি নাগরিককে থাইল্যান্ড থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এছাড়া থাইল্যান্ডে আটক সব নাগরিককে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে দূতাবাস ও মন্ত্রণালয়ের সমন্বিত তৎপরতা অব্যহত রয়েছে বলেও জানানো হয়েছে। তবে সে দেশের জেলে এখনো কত বাংলাদেশি আটক রয়েছেন সে ব্যাপারে বিজ্ঞতিতে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। এর আগে ১২ সেপ্টেম্বর ১৬ জন এবং ২০ সেপ্টেম্বর আরো ২০ জনকে দেশে ফেরত আনা হয়।

 

Leave A Reply

Your email address will not be published.