Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

দিনাজপুরের বিরলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিরল প্রতিনিধি, দিনাজপুর:
দিনাজপুর জেলার বিরল থানার আমুলিয়া গ্রামে পানিতে ডুবে নাসিম নামের দেড় বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে গত শুক্রবার ভোর ৫.৩০ মিনিটে।
নাসিম বিরল উপজেলার বাসিন্দা মো. শফিকুল ইসলাম ও মোছা. নাসিমা বেগমের পুত্র।
জানা যায়, গত কাল ভোরে নাসিম পানি পান করার জন্য একটি খালি পানির গ্লাস হাতে নিয়ে নিজ বাড়ির নলকূপে যায়। সেখানে ছিল ১৬ লিটার পানি ভর্তি একটি পানির গামলা। গামলা থেকে পানি তুলতে গিয়ে নাসিম সেখানেই থুবড়ে পড়ে এবং সেখানেই তার মৃত্যু হয়। কিছুক্ষণ পর নাসিমের পরিবারের সদস্যরা নলকূপে গেলে পানির গামলায় তার মরদেহ ভেসে থাকতে দেখে।
শিশু নাসিমের মর্মান্তিক মৃত্যুতে তার পরিবারের লোকজনের আহাজারিতে গ্রামের শোকের ছায়া নেমে আসে।

Leave A Reply

Your email address will not be published.