Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের হাত থেকে পলায়নকৃত আসামী গ্রেফতার

হাকিমপুর প্রতিনিধি, দিনাজপুর : 

দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের কাছ থেকে হাতকড়া পড়া অবস্থায় পালিয়ে যাওয়া মাদকদ্রব্য মামলার আসামী নাজমুল হোসন (২৫) কে অভিযান চালিয়ে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।

শনিবার বিকাল ৪টায় সীমান্তের হাড়িপুকুরগ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। নাজমুল হোসেন উপজেলার নন্দিপুর গ্রামের মনির হোসেনের ছেলে। এর আগে শুক্রবার বাসযোগে দিনাজপুর নিয়ে যাওয়ার পথে সে ফুলবাড়ি থেকে পালিয়ে যায়।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিতদন্ত) হারুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকেই তাকে গ্রেফতারে সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়েছে। আজ সে আবার বাড়িতে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিকালে সীমান্তের হাড়িপুকুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে নিরাপত্তার মাধ্যমে দিনাজপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

প্রসঙ্গত, গতবৃহস্পতিবার মংলা বিজিবি ক্যাম্পের হাবিলদার শওকত সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ নাজমুল হোসেনকে আটক করে। পরে তাকে সেদিনই রাতে হাকিমপুর থানায় সোপর্দ করেন। পরে হাকিমপুর থানা পুলিশের দুজন কনস্টেবল শুক্রবার সকাল ১১টায় আসামীকে নিয়ে দিনাজপুর কোর্টে যাওয়ার জন্য লোকাল বাসযোগে হিলি থেকে বিরামপুর পৌছান। পরে সেখানে আসামীসহ মেইল বাসে উঠার সময় আসামী বাসে উঠলেও পুলিশ উঠার আগেই বাসটি ছেড়ে দেয়। পরে বাসের কন্ট্রাক্টর আসামীর নিকট ভাড়ার টাকা চাইলে তার কাছে টাকা না থাকায় কন্টাক্টর পার্শ্ববর্তী ফুলবাড়ি উপজেলায় গিয়ে তাকে বাস থেকে নেমে দেয়। এরপর সে সেখান থেকে পায়ে হেটে তার বাড়িতে চলে এসে সীমান্ত অতিক্রম করে ভারতে চলে যায়।

Leave A Reply

Your email address will not be published.