Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

দিনাজপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

sucideপার্বতীপুর সংবাদদাতা, দিনাজপুর: দিনাজপুরের পার্বতীপুরে দাম্পত্য কলহের জের ধরে জাহানারা বেগম (৩৬) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার গভীর রাতে পার্বতীপুর উপজেলার ৭ নম্বর মোস্তফাপুর ইউনিয়নের মোস্তফাপুর গ্রামে এ ঘটনা ঘটে। জাহানারা ওই গ্রামের আনসার আলীর স্ত্রী। পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মোস্তফাপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেজওয়ানুল হক দুলু জানান, জাহানারা-আনসার দম্পতির এক মেয়ে ও এক ছেলে রয়েছে। কিছুদিন আগে মেয়েটির বিয়ে হয়। মেয়ের বিয়ে নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ দেখা দেয়।
তিনি আরও জানান, শুক্রবার রাতে স্বামী-স্ত্রী এক সঙ্গে শুয়ে পড়েন। গভীর রাতে আনসার আলীর ঘুম ভেঙে গেলে দেখতে পান পাশে জাহানারা নেই। পরে খোঁজাখুঁজি করে রান্না ঘরে বাঁশের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

Leave A Reply

Your email address will not be published.