Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

দিনাজপুরে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

দিনাজপুর :  দিনাজপুরে এক কিশোরীকে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাক ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক আখতার-উল-আলম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আরিফুল ইসলাম (২১) সদর উপজেলার দক্ষিণ দেবীপুর গ্রামে নজরুল ইসলামের ছেলে। রায়ের সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন তিনি।

মামলার বরাত দিয়ে ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী দেলোয়ার হোসেন জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে দক্ষিণ দেবীপুর গ্রামের ১৩ বছর বয়সী এক মেয়েকে একাধিকবার ধর্ষণ করে আরিফুল। বিষয়টি জানাজানির পর ওই কিশোরীর বাবা বাদী হয়ে ২০০৯ সালের ২ অগাস্ট কোতয়ালী থানায় মামলা করে।

সাক্ষ্য প্রমাণে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাকে এ দণ্ড দেয় বলে জানান পিপি দেলোয়ার।

 

Leave A Reply

Your email address will not be published.