Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

দিনাজপুরে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর বিরামপুর উপজেলায় মাজেদা বেগম (৪৬) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিজ শয়নকক্ষ থেকে গত শনিবার বিকেল ৫টায় লাশ উদ্ধার করা হয়। মাজেদা বেগম উপজেলার শাহিনপুরের মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেনের স্ত্রী। বিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু বক্কর সিদ্দিক জানান, সকাল ১১টায় উপজেলার শাহিনপুর এলাকার মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেনের স্ত্রী মাজেদার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজন বিরামপুর থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে বিকেলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সাকিলা পারভীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.