Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

দিনাজপুরে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার

দিনাজপুরের বিরামপুর উপজেলায় নদী থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার হয়েছে, যিনি তিন দিন ধরে নিখোঁজ ছিলেন বলে স্বজনরা জানিয়েছেন। নিহত জসিম উদ্দিনের (৬২) বাড়ি উপজেলার সারোঙ্গোপুর গ্রামে। বিরামপুর থানার এসআই গোলাম রব্বানী জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার কৃষ্ণপুর এলাকার শাখা যমুনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

এসআই রব্বানী বলেন, “জসিম গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন বলে তার পরিবার জানিয়েছে। সকালে নদীতে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।”

জসিমের বুকের বাঁ পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে জানিয়ে এই পুলিশ সদস্য বলেন, “সম্ভবত অন্য কোথাও তাকে হত্যার পর খুনিরা লাশ নদীতে ফেলে দিয়েছে।”

ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে মো. পলাশ বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.