দিনাজপুরে পাসের হার ৮৫.৫০, জিপিএ-৫ পেয়েছে ১০৮৪২ জন
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় গত দু’বারের চেয়ে কমেছে পাশের এবার এসএসসির পরীক্ষায় পাশের হার।
এবার এক লাখ ২৭ হাজার ১’শ ৮২ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে এক লাখ ৮ হাজার ১’শ ৮৯ । পাশের হার ৮৫ দশমিক ৫০। এ শিক্ষাবোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৮’শ ৪২ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৫ হাজার ৮’শ ৭১ জন এবং ছাত্রীর সংখ্যা ৪ হাজার ৯’শ ৭১ জন।
এ শিক্ষাবোর্ডের অধীনে ২০১৪ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৯৩ দশমিক ২৬। ২০১৩ সালে ছিলো পাশের হার ৯০ দশমিক ৬০। গত দু’বারের চেয়ে এবার ফলাফল হয়েছে খারাপ।
দিনাজপুর শিক্ষাবোর্ডে শীর্ষে রয়েছে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এখানে ৩’শ ৪০ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩’শ ৩৯ জন। দ্বিতীয় স্থানে রয়েছে রংপুর ক্যাডেট কলেজ। এখানে ৫৩ জন এর মধ্যে, জিপিএ-৫ পেয়েছে ৫৩ জন পরীক্ষার্থী। তৃতীয় স্থানে রয়েছে রংপুর দি মিলিনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজ । এখানে ৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন। এবার শিক্ষাবোর্ডের অধীনে বিজ্ঞান বিভাগে ১০ হাজার ৩’শ ৬৮ জন, মানবিক বিভাগে ১’শ ৯৫ জন এবং বাণিজ্যিক বিভাগে ২’শ ৭৯ জন জিপিএ-৫ পেয়েছে।
আজ শনিবার বেলা ১২টায় দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, ছাত্রীর পাসের হার ৮৫ দশমিক ৬২ এবং ছাত্রের পাসের হার ৮৫ দশমিক ৩৯।
শিক্ষাবোর্ডেন অধীন ২ হাজার ৫’শ ৫০টি স্কুলের মধ্য শতভাগ পাসকৃত স্কুলের সংখ্যা ৩’শ ২০টি। এবার ৫টি স্কুলে একজনও পাস করতে পারেনি বলে তিনি জানান।
এ শিক্ষাবোর্ডের অধীনে ২০১৪ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৯৩ দশমিক ২৬। ২০১৩ সালে ছিলো পাশের হার ৯০ দশমিক ৬০। গত দু’বারের চেয়ে এবার ফলাফল হয়েছে খারাপ।