Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

দিনাজপুরে বন্ধু কর্তৃক বন্ধুকে কুপিয়ে হত্যা

কুপিয়ে-হত্যা

দিনাজপুর সংবাদদাতা: দিনাজপুর শহরের উপ-কন্ঠ শিকদারহাটে মনিরুজ্জামান মনি নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে তারই বন্ধু রনি। ঘটনার পর থেকে রনি পলাতক রয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধা ৬ টার দিকে শিকদারহাটে এলাকায়। নিহত মনিরুজ্জামান মনি (৩০) কাশিপুর এলাকার মতিউর রহমান মতি’র ছেলে বলে জানিয়েছে পুলিশ।
দিনাজপুর কোতয়ালী থানার উপ-পুলিশ পরিদর্শক মো. নজরুল ইসলাম জানায়, ঘাতক রনি (২৮) ঘটনার পর থেকে পলাতক রয়েছে। পুলিশ তাকে ধরতে অভিযান অব্যাহত রেখেছে। রনি শিকদার হাট পানুয়াপাড়া এলাকার আব্দুর সাত্তারের ছেলে। মনিরুজ্জামান মনি’র বাম হাতে ও পায়ে ধারালো হাসুয়া দিয়ে ৩টি কোপ দেয়া হয়েছে। অতিরিক্ত রক্ত ক্ষননে মৃত্যু হয়েছে মনির। লাশ সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.