Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

দিনাজপুরে সাপের দংশনে ২ জনের মৃত্যু

xvb-300x214-215x193দিনাজপুর প্রতিনিধি # দিনাজপুরে পৃথক ২টি উপজেলায় সাপের দংশনে ২ জনের মৃত্যু হয়েছে।

জানা গেছে, দিনাজপুর সদর উপজেলার হঠাৎপাড়া মহল্লার গফুর আলীর পুত্র সোহাগ (১৭) মঙ্গলবার সকালে নিজ ঘরে ঘুমিয়ে থাকাকালে সাপ দংশন করে। সাপের বিষে আক্রান্ত অবস্থায় তাকে দিনাজপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। সোহাগ পৃথিবী বুক স্টলের কর্মচারী ছিল।

অপরদিকে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার জগদল গ্রামের আব্দুল লতিফের স্ত্রী আনোয়ারা বেগম (৪০) সোমবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে সাপের দংশনে আক্রান্ত হন। আনোয়ারাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক ২টি অস্বাভাবিক মৃত্যু দায়ের করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.