Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

দুঃস্থদের মাঝে এমপি প্রিন্স এর ১৪১ বান্ডিল টিন ও ৪ লাখ টাকা বিতরণ

পাবনা প্রতিনিধি:
ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত দুঃস্থ দরিদ্রদের মঝে ১৪১ বান্ডিল ঢেউটিন এবং প্রত্যেক ব্যক্তিকে ঘর নির্মাণের জন্য ৩ হাজার টাকা করে মোট ৪ লাখ ২৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
গত শনিবার বিকেলে শহরের লাইব্রেরি বাজারে এমপির ব্যক্তিগত কার্যালয়ে পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি প্রধান অতিথি হিসেবে এসব টিন বিতরণ করেন।
উক্ত বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাওয়াল বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা, জেলা আওয়ামী লীগের নেতা সরদার মিঠু আহম্মেদ, যুবলীগ সভাপতি শরিফ উদ্দিন প্রধান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল করিম, আওয়ামী লীগের নেতা শাহজাহান মামুন, শেখ রাসেল আলী মাসুদ, কামরুজ্জামান রকি, অ্যাডভোকেট আব্দুস সামাদ খান রতন, হিরোক হোসেন, আবুল কালাম আজাদ, রবিউল ইসলাম রবি, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান সুইট, শ্রমিকলীগের নেতা হারিক হোসেন প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.