Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

দুবাইয়ে আড়াই ঘণ্টার মধ্যাহ্ন বিরতি পাচ্ছেন শ্রমিকরা

dubaiআন্তর্জাতিক ডেস্ক: দুবাইয়ে কারখানার বাইরে কর্মরত শ্রমিকদের দিনে আড়াই ঘণ্টা মধ্যাহ্ন বিরতির সময় দিতে স্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান মালিকদের নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার (১৫ জুন) থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত (প্রতিদিন দুপুর সাড়ে ১২ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত) এ মধ্য বিরতির সময় পাবেন তারা। মঙ্গলবার (১৪ জুন) দেশটির ঊর্ধ্বতন এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। মাহের আল অবেদ নামে ওই কর্মকর্তা জানান, দেশটির প্রতিটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে এ নির্দেশনা মানতে হবে। সেই সঙ্গে বিষয়টি নজরদারিতে রাখতে ১৮টি দল গঠন করা হয়েছে।তিনি আরও জানান, প্রতিষ্ঠানগুলো এ নিয়ম না মানলে প্রতি শ্রমিকের জন্য তাদের পাঁচ হাজার দিরহাম জরিমানা গুনতে হবে।মধ্যাহ্ন বিরতির সময় শ্রমিকদের বিশ্রামের জন্য সুবিধামত স্থান করে দেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া শ্রমিকদের কাজের সময় তাদের ঠাণ্ডা পানির পাশাপাশি ঠান্ডা স্থানের ব্যবস্থা করারও নির্দেশনা দিয়েছে দেশটির সরকার।

Leave A Reply

Your email address will not be published.