Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

দুর্নীতির কারণে বিএনপি ক্ষমতায় আসতে পারেনি – সেতুমন্ত্রী

দুর্নীতির কারণে ২০০৮ সালে বিএনপি ক্ষমতায় আসতে পারেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।

শনিবার রাজধানীর শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স মিলনায়তনে ‘মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ নিরসন’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির দুর্নীতির কারণেই ২০০৮ সালে ক্ষমতায় আসতে পারেনি। তাই দুর্নীতি করলে তার পরিণাম কী হয় সেটা মালয়েশিয়া থেকে বিএনপিকেই শিক্ষা নিতে হবে। কিন্তু বর্তমান সরকার দুর্নীতি করে এমন অভিযোগ কেউ দিতে পারেনি।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কমিটির সদস্যসচিব হারুনুর রশিদ। এ ছাড়া আলোচনায় অংশ সেন জাতীয় প্রেসক্লাব সভাপতি মুহম্মদ শফকুর রহমান, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.