Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

দেব ও তার ‘জুলিয়েট’

01-devবিনোদন ডেস্ক:
পর্দায় ‘রোমিও’ হওয়ার পালা শেষ বহু আগেই। কিন্তু জুলিয়েটের কাছ থেকে এমন আচরণ হয়তো কখনো পান নি তিনি। তাকে এড়িয়েই চলেন তার ‘জুলিয়েট’ ঋত্বিকা সেন। শেক্সপিয়রের ধ্রুপদী প্রেমের নাটক ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’কে আবারও পর্দায় রূপায়ন করতে যাচ্ছেন বাঙালি অভিনেত্রী ও নির্মাতা অপর্ণা সেন। আর রোমিও আর জুলিয়েট হিসেবে তিনি বেছে নিয়েছেন টালিগঞ্জের ম্যাটিনি স্টার দেব ও নবাগতা ঋত্বিকা সেনকে। ‘আরশিনগর’ নামের সিনেমাটিতে জুলেখা খানের চরিত্রে দেখা যাবে ঋত্বিকাকে। এ বিষয়ে টাইমস অফ ইন্ডিয়াকে তিনি বলেন, “জুলি নিরীহ কিন্তু শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী। তাকে খুব চোখে চোখে রাখা হয়েছে সবসময়, কাজেই বাইরের জগতের খারাপ দিকগুলো সম্পর্কে সে জানে না। কিন্তু সিনেমায় ভালোবাসাকে যেভাবে দেখানো হয়েছে, সেটা আমার খুব ভালো লেগেছে।”
এরপর উঠলো আসল কথা, কেন দেবকে এড়িয়ে চলতেন ঋত্বিকা, যার সঙ্গে প্রথম সিনেমাতেই অভিনয় করার সুযোগ হয়েছিল তার। “প্রথম দিনেই দেবদার সঙ্গে আমার একটা অন্তরঙ্গ দৃশ্য ছিল এবং দৃশ্য গ্রহণ শেষ হওয়ার পর গোটা ইউনিট হাত তালি দিয়েছিল। কিন্তু আমি তাকে এড়িয়ে চলতাম কারণ আমাকে বলা হয়েছিল উনি ঠাট্টা করতে খুব ভালোবাসেন।” পর্দায় এই নতুন রোমিও-জুলিয়েটের রসায়ন কেমন জমবে , সেটাই এখন দেখার বিষয়।

Leave A Reply

Your email address will not be published.