Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারতের কাছেও হারলো বাংলাদেশ

কে জানত এমন হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম প্রস্তুতি ম্যাচে যেখানে ৩০০ এর ওপর রান তুলছে টাইগাররা। সেখানে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে ২২ রানেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ২৩.৫ ওভারে ৮৪ রানে অলআউট হয় বাংলাদেশ। ফলে ২৪০ রানে জয় পায় ভারত। এর আগে পাকিস্তানের কাছে হারে বাংলাদেশ।

ভারতের বিপক্ষে ৩২৫ রানের জয়ের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমে দলীয় ১১ রানেই বিদায় নেয় তিন টাইগার ব্যাটসম্যান। উমেশ যাদবের বলে উইকেট কিপার দিনেশ কার্তিকের হাতে ক্যাচ দিয়ে ২ রান করে বিদায় নেন সৌম্য। এরপর ক্রিজে আসেন সাব্বির রহমান। একটি বল খেলেই উমেশের পরের বলে ক্লিন বোল্ড হয়ে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান।

পরের ওভারে বল করতে আসেন ভুবনেশ্বর কুমার। ওভারের চতুর্থ বলে কুমারকে পুল করতে গিয়ে উমেশ যাদবের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ইমরুল কায়েস (৭)।

এরপর সাকিব, মাহমুদুল্লাহ, মুশফিক সবাই যোগ দেন আশা যাওয়ার মিছিলে। ভারতীয় পেসারদের তোপের মুখে ক্রিজে টিকতেই পারেনি টাইগার ব্যাটসম্যানরা। মেহেদী হাসান মিরাজ ২৪ ও সানজামুল ইসলাম ১৮ রান করেন।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে টাইগারদের ৩২৫ রানের লক্ষ্য বেঁধে দেয়ে ভারত। নির্ধারিত ৫০ ওভার ব্যাটিং করে ভারত সংগ্রহ করেছে ৭ উইকেটে ৩২৪ রান।

ইংল্যান্ডের বিখ্যাত ওভাল ক্রিকেট মাঠে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক। আর অধিনায়কের সিদ্ধান্তকে যৌক্তিক প্রমাণ করে নিজের প্রথম ওভারের প্রথম বলেই ভারতীয় ওপেনার রোহিত শর্মাকে বোল্ড করে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছেন টাইগার স্পিডস্টার রুবেল হোসেন। এরপর মুস্তাফিজের শিকার হয়ে বিদায় নেন ওয়ান ডাউনে নামা আজিঙ্কা রাহানে। এরপর জুটি গড়ে ভারতকে ভালো অবস্থানে নিয়ে যান ধাওয়ান ও কার্তিক। তারপর শেষের দিকে হার্দিক পান্ডিয়ার ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় ভারত।

ভারতের পক্ষে ধাওয়ান (৬০), কার্তিক(৯৪), পান্ডিয়া (৮০) রান করেন। অন্যদিকে টাইগারদের হয়ে রুবেল ৩, সানজামুল ২ ও মুস্তাফিজ ১টি করে উইকেট লাভ করেন।

Leave A Reply

Your email address will not be published.