Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ধর্মপাশায় দরিদ্র্যনারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ

ধর্মপাশা প্রতিনিধি, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন উপজেলার আটটি পল্লী সমাজ সমিতি থেকে একজন করে মোট আটজন নারী সদস্যের মধ্যে বিনামূল্যে একটি করে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
গত কাল দুপুরে ইউএনও কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এ সেলাই মেশিন বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলার নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইসমাঈল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোতাহার হোসাইন, সাংবাদিক ইমাম হোসেন প্রমুখ।
গত অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থ থেকে এ উপজেলার দরিদ্র্য নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ সেলাই মেশিনগুলো বরাদ্দ পাওয়া গেছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

Leave A Reply

Your email address will not be published.