Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ধর্মবিরোধী লেখালেখি ফৌজদারি অপরাধ

image-13126ধর্মবিরোধী লেখালেখি থেকে সংযত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ধর্মবিরোধী লেখালেখি ফৌজদারি অপরাধ।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, আন ন্যাচারাল সেক্স ও ধর্মবিরোধী লেখালেখি ক্রিমিনাল অফেন্স বা ফৌজদারী অপরাধ।
বৈঠকের বিষয়ে মন্ত্রী বলেন, আমাদের পক্ষ থেকে পরিষ্কার বলে দিয়েছি, দেশে কোনো আইএস নেই। কোনো জঙ্গির অস্তিত্ব নেই। দেশ সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে। আন্তর্জাতিক কোনো সন্ত্রাসী চক্রও যদি দেশীয় গোষ্ঠীর সঙ্গে মিলিত হয়ে কোনো অপরাধ করে, তা কঠোর হস্তে দমন করা হবে।

Leave A Reply

Your email address will not be published.