Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

জয়পুরহাটে ধর্ষণ করতে গিয়ে পুরুষাঙ্গ হারালো ধর্ষক

Joypurhat জয়পুরহাটজয়পুরহাট সংবাদদাতা: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার গোড়না আদর্শ গ্রামে মঙ্গলবার দুপুরে স্বামীর অনুপস্থিতে এক সন্তানের জননীকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে।
এ সময় মহিলা হাতের কাছের ব্লেড দিয়ে ধর্ষকের পুরুষাঙ্গ কেটে দেয়। গোড়না গ্রামের মৃত মাস্তের আলীর ছেলে ধর্ষক আহত নজরুল ইসলাম জয়পুরহাট আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা যায় তার পুরুষাঙ্গ অর্ধেক কেটেছে।
সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন স্ত্রী পরিত্যাক্ত নজরুল ইসলাম দীর্ঘদিন থেকে আর্দশ গ্রামের মহিলাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। মহিলা তার প্রস্তাবে রাজি হয়নি। মঙ্গলবার তার স্বামী বাড়িতে অনুপস্থিত থাকায় সুযোগে নজরুল ইসলাম তার ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালায়। বেগতিক হয়ে মহিলা তার পুরুষাঙ্গে ব্লেড চালালে আহত নজরুল ইসলাম ঘটনাস্থল থেকে পালিয়ে রক্ষা পায়। এর পর তাকে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম ঘটনা সত্যতা স্বীকার করে বলেন এব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।

Leave A Reply

Your email address will not be published.