Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ধোনির অবসরে অবাক :গাঙ্গুলি

s-5স্পোর্টস ডেস্ক:
ধোনির টেস্ট থেকে হঠাৎ অবসরের ঘোষণায় ভীষণ অবাক হয়েছেন ভারতের সাবেক অধিনায়ক ও ব্যাটসম্যান সৌরভ গাঙ্গুলি। এর কদিন আগেই ধোনির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তোলেন গাঙ্গুলি। ভারতের প্রভাবশালী পত্রিকা ‘হিন্দুস্থান টাইমস’এ ধোনিকে নিয়ে গাঙ্গুলি লেখেন, ‘আমি মনে করি তার(ধোনি) অধিনায়কত্ব থেকে সরে আসার সিদ্ধান্তটা সঠিক ছিল। একই সাথে টেস্ট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তটা ভুল।’ তিনি লেখেন, ‘আমি নিজেও এরকম পরিস্থিতিতে পড়েছি। তাই আমি জানি, এসময় ধোনির উচিত ছিল অধিনায়কের পদ থেকে সরে এসে উইকেটের পিছনে এবং ব্যাট হাতে স্বচ্ছন্দে খেলে যাওয়া।’ প্রসঙ্গত, চলতি সপ্তাহে সৌরভ গাঙ্গুলি ভারতের টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পরামর্শ দেন ধোনিকে। একই সাথে তিনি জানান, ধোনি নয়, বিরাট কোহলিই এখন ভারতের টেস্ট দলের দায়িত্ব পাওয়ার যোগ্য।

Leave A Reply

Your email address will not be published.