Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নওগাঁয় জাতীয় শোক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা

IMG_20160815_095504জাতীয় শোক দিবস উপলক্ষে নওগাঁয় জেলা প্রশাসনের র‌্যালি শেষে আলোচনাসভা।

ইমরান হোসেন, নওগাঁ: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-১৬ উপলক্ষে নওগাঁ জেলা প্রশাসন এর আয়োজনে ১৫ আগস্ট সোমবার সকাল সাড়ে ৯টায় নওগাঁ সার্কিট হাউস থেকে এক শোক র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ র‌্যালি ও আলোচনাসভার সভাপতি নওগাঁ জেলা প্রশাসক ড.মো.আমিনুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নওগাঁ পুলিশ সুপার মো.মোজাম্মেল হক বিপিএম, পিপিএম, নওগাঁ অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মাজেদা ইয়াসমীন, নওগাঁ অতিরিক্ত জেলা প্রশাসক মো.আমিরুল ইসলাম, নওগাঁ অতিরিক্ত জেলা মাজিস্ট্রেট আ.ত.ম আব্দুল্লাহেল বাকীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। এসময় আরও উপস্থিত ছিলেন নওগাঁ জেলা ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এছাড়া নওগাঁর বদলগাছী উপজেলার ০৮ নং বালুভরা ইউনিয়ন পরিষদ, মির্জাপুর কে.সি.উচ্চ বিদ্যালয় ও মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে শোক র্যালি ও আলোচনাসভার আয়োজন করে। সকাল সাড়ে ৮ টায় র‌্যালি বালুভরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বালুভরা ইউনিয়ন পরিষদ সভা কক্ষে এবং মির্জাপুর কে.সি.উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এই র‌্যালি লি ও আলোচনাসভায় উপস্থিত ছিলেন ০৮ নং বালুভরা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শেখ মো.আয়েন উদ্দীন, নবনির্বাচিত মেম্বার, মহিলা মেম্বার, মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মির্জাপুর কে.সি.উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়ামুল বাসির, মির্জাপুর কে.সি.উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুস সোবহান, আতিকুজ্জামান রাজু, নজিবর রহমান, শ্রী উৎপল, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও কমলমতি শিক্ষার্থীরা। বালুভরা ইউনিয়ন পরিষদের সভা কক্ষে দোয়ার আয়োজন করা হয়।

Leave A Reply

Your email address will not be published.