Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নওগাঁয় বিভিন্ন কর্মসূচিতে মহান মে দিবস পালিত

IMG_20160501_111253ইমরান হোসেন, নওগাঁ: ‘‘দুনিয়ার মজদুর এক হও, বাংলার মেহনতি মানুষ হও’’ এই শ্লোগানকে বাস্তবায়িত করার লক্ষ্যে নওগাঁয় বিভিন্ন কর্মসুচিতে মহান মে দিবস- ১৬ ইং পালিত হয়েছে। আজ রবিবার সকাল ১১ টায় নওগাঁ জেলা আ.লীগ কার্যালয় থেকে এক বর্নাঢ্য র‌্যালি বের হয়ে নওগাঁ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উক্ত আও.লীগ কার্যালয় গিয়ে শেষ হয়। তাছাড়া নওগাঁ সদর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, পার-নওগাঁ, তাজের মোড় ও ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলােদশ (ইনসাব), বিশ্ববিদ্যালয় কলেজ মোড়, নওগাঁ এবং নওগাঁ সদর উপজেলার সকল শ্রমিক অঙ্গ সংগঠনের শ্রমিকরা বিশাল এক র‌্যালি বের করে নওগাঁ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তাদের কার্যালয়ে গিয়ে শেষ হয়। নওগাঁ জেলা শাখা, জাতীয় শ্রমিক লীগ, নওগাঁ আওয়ামী লীগ কার্যালয় থেকে এই বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে। এসময় নওগাঁ জেলা আ.লীগের সকল অঙ্গ সংগঠনের নেতানেত্রীবৃন্দ এবং জাতীয় শ্রমিক লীগের শ্রমিকগণ উপস্থিত ছিলেন। র‌্যালি শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

Leave A Reply

Your email address will not be published.